৫ ই মে'র ভয়াল রাতে আমি শাপলা চত্বরে মঞ্চেই ছিলাম। অনেকেই আমাকে বলেছিলো মঞ্চ ছেড়ে নিরাপদে চলে যেতে। তখন আমি সাফ জানিয়ে দিয়েছিলাম যে, এই লক্ষ লক্ষ নবীপ্রেমিকদের রেখে নিজের জান বাঁচাতে আমি কোথাও যেতে পারিনা, যাবো না। মরন হলেও নবীপ্রেমিকদের সাথে আমি এখানেই আছি, থাকবো। সে রাতে আমি ওজু করে পবিত্র হয়েছিলাম। প্রস্তুত ছিলাম শাহাদাতের জন্য।
আল্লাহ তায়া’লা হযরত রহিমাহুল্লাহুকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন আমিন।
