মামা ডাক শোনার ভাগ্য সবার থাকে না। তবে সেই সৌভাগ্যটি আমার হয়েছে। যেদিন আমি মামা হয়েছি, সেই দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের, রবের কাছে শুকরিয়া আদায় করছি আমি মামা হতে পেরেছি বলে। অনেক আনন্দের সাথে জানাচ্ছি আমার অনেক গুলো ভাগ্নে ভাগিনা, অনেকেই কালামুল্লাহ হিফজ করে হাফেজ হয়েছেন আবার অনেকেই এলমে নববী শিখে আলেম হয়েছেন, কেউবা জেনারেল শাখায় পরেছেন, এক সময় ভাবতাম এখনো ওয়ারেসহীন হঠাৎ যদি রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই তাহলে কে দোয়া করবে আমার নাজাতের জন্য, আলহামদুলিল্লাহ যখন দেখি আমার অনেক গুলো ভাগিনা হাফেজ আলেম হয়েছেন, তখন আনন্দে আমার চোখে জল চলে আসে, আমার শান্তনার খোরাক যোগায় ,দোয়া করবেন আমার ভাগ্নে ভাগিনাদের জন্য মহান রব যেন সকলকেই দ্বীনের তরে কবুল করেন । এই অল্প কিছু দিন আগে আমার আরেকটি ভাগিনার শুভ আগমন ঘটেছে এই ভুপিষ্টে, নাম রাখা হয়েছে আয়ান আহসান, খুব মিস করি আয়ান আহসান কে, ও কাবার মালিক আমার এই ছোট্ট ভাগিনাকে আপনি সুস্থ রাখুন এবং আপনার রাসুলের আদর্শ লালন করে যেন বড় হতে পারে সেই তাওফীক দিয়ে দিন । আয়ান আহসাননের মা অর্থাৎ আমার সেই মেজু বোনটি আজ মা হয়ে আমাকে একটি সুন্দর ভাগিনা উপহার দিয়ে সেও আজ অনেক খুশি। তার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বলেছিল যেন আয়ান আহসান কে দেখতে যায়, দুইটা প্রতিষ্ঠান - দারুল উলুম মদিনা নগর কওমী মাদ্রাসা ও ফজিলাতুন্নেসা আদর্শ মহিলা মাদ্রাসার তালিমাতের দায়িত্বের পাশাপাশি বেশ কিছু ক্লাস করাতে হয় যেমন বুখারী সানী, মুসলিম আওয়াল, মেশকাত আওয়াল, হেদায়া রাবে, সিরাজী, নূরুল আনোয়ার কিতাবুল্লাহ, হেদায়াতুন্নাহু, নাহবেমীর, মিজান, তাই সময় টা খুব হিসাব করে খরচ করতে হয়, ভাবছিলাম গত ছুটিতে আয়ান আহসান কে দেখতে যাবো, কিন্তু নানান কাজে আটকে পড়াই সেই সুযোগ আর হয়নি, আয়ান আহসান মনে মনে ভাববে আমার মামা টা আমাকে দেখতে এলো না, আমিই তাকে দেখতে যাবো ইনশাল্লাহ, মিস ইউ আয়ান আহসান। সত্যিই ভাগিনা খুব আদরের একটি নাম। পৃথিবীর প্রতিটি মামা তার ভাগিনাকে অনেক বেশি ভালোবাসে। কারণ তার ভাগিনার মাঝে তার বোনটিকে খুঁজে পাওয়া যায়। তাই বলি ভাগ্নের প্রতি ভালোবাসা, এটি আমার কাছে এমন একটি অনুভূতি যা আমার আত্মাকে শান্তি দেয়। আমরা যেখানে মামা ভাগিনা আছি সেখানে ইনশাআল্লাহ কখনো আপদ আসবে না, আমরা মামা ভাগিনা সবাই সবার জন্য দোয়া করি।
মামা ভাগিনার ভালোবাসার সম্পর্ক অনেক গভীর। রব্বে কারিম এই সম্পর্ক কে টিকিয়ে রাখুক জন্মজন্মান্তর ।
