প্রত্যেক ধানের ঋতুতে সব কৃষকই ধান ফলিয়ে থাকেন। তবে কোনোদিন কি লক্ষ করেছেন আমাদের দেশের ধানগুলোর অপরূপ সৌন্দর্য, প্রতি মুহূর্তে সেসব সৌন্দর্য আমাদের অবাক করে। আর তাইতো এই ধান কে ঘিরে কত কবি রটে গেছেন কত কাব্য আর কবিতা। সেসব কবিতা যেনো এখনও মানুষের হৃদয় ছুঁয়ে যায় শুনলে। মূলত এই ধানকে ঘিরে আমাদের সকলের মধ্যে এক প্রকারের অনুভূতির সৃষ্টি হয়। আর মনে হয় যেনো, এই অনুভূতি আমাদের বিশাল কাছের। যাহোক অনেক কথায় বললাম, কথাগুলো অনেকের মাঝে অনুভূতি কিন্তু অনেকের মাঝে হয়তো কিছুই না। যাদের মাঝে দেশপ্রেমের অনুভূতি আছে তারা এসব অনুভূতিতে ভরপুর থাকে। তাই প্রকৃতির মায়ায় যদি আপনিও আবদ্ধ হতে চান? তাহলে আমাদের দারুল উলুম মদিনা নগর ক্বওমী মাদ্রাসার ধান ক্ষেতের কাছে আসুন, এবং ছাত্র উস্তাদদের ধান লাগানোর দিকে চুপটি করে তাকিয়ে থাকুন। দেখবেন কখন যেনো তাদের মায়ায় আবদ্ধ হয়ে গেলেন বুঝতেই পারবেন না, কারণ এটা প্রকৃতির মায়া।
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
