উত্তর
একাধিক লাশ একত্র হয়ে গেলে প্রত্যেকের জন্য পৃথকভাবে জানাযা পড়া ভালো। আর যদি একত্রে পড়া হয় এবং লাশ বালেগ ও নাবালেগ উভয় ধরনের হয়ে থাকে তাহলে উভয় দুআই পড়া উচিত। অবশ্য সময় স্বল্পতার দরুণ শুধু বড়দের দুআ পড়ে নিলেও চলবে। আর বালেগ নারী-পুরুষের লাশ একত্র হলে পুরুষদের দুআ পড়লেই সকলের জন্য তা কার্যকরী হবে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন দুআ পড়তে হবে না।
-আলমাবসূত সারাখসী ২/৬৫; বাদায়েউস সানায়ে ২/৫৬; হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ১/৩৭৫
