নীলাচল আমার মতে সাধ্যের মধ্যে সবটুকু সুখ! বান্দরবান বাসস্ট্যান্ড থেকে যেতে মাত্র ১৫ মিনিটের মতন লাগে, খরচ ও কম। নীলাচলে সুর্যাস্ত দেখে ফিরবো বলে যাওয়া, কিন্তু একি ! যাবার মাঝ পথেই যেন মেঘে ডুবে গেলাম !!! এত নিচেই মেঘের দেখা পাবো আশা করিনি। তো, এই মেঘের ভেতর দিয়েই পাহাড়ি ঢাল বেয়ে বেয়ে উঠে গেলাম নীলাচলে। সেখানে বিকেল বেলা পর্যটকদের ভিড় থাকা সত্ত্বেও আমাদের উৎসাহে একটুও কমতি পড়েনি।
নীলাচল থেকে ছোট্ট বান্দরবান শহর এর পুরোটাকে দেখা যায়, সাথে অনেক দুর দূরান্তে পাহাড়ের বুকে হঠাত হঠাত উঁকি দেয়া আদিবাসীদের ঘরবাড়িও চোখে পড়ার মতন।
☞বিকেলে খানিক সময় কাটিয়ে , তারপর কিছু লোকাল খাবারের স্বাদ নিয়ে দিনশেষ করে রওনা হলাম রাঙ্গামাটি পথ ধরে। পরের দিনের মিশন আরও উঁচুতে ।
