বাঘাইছড়ি, রাঙামাটি) থেকে প্রায় আঠারোশ’ ফুট উঁচু পাহাড়ের চূড়া, যেন প্রকৃতির মিনার। এই চূড়ার চারপাশে ঘন সবুজ অরণ্যের ঢেউ খেলানো পাহাড়ের সারি।
সেই সারি সারি পাহাড়ের ওপর কুয়াশার মতো উড়ছে ধূসর এবং দুধসাদা মেঘ। আর সেই মেঘের গা ছুঁয়ে আসা বাতাস শীতল পরশ বুলিয়ে দিচ্ছে গায়ে। এমন অনুভূতি হয়তো নৈসর্গিক। কিন্তু রাঙামাটির সাজেকে যারা একবার অন্তত এসেছেন, তাদের কাছে এই অনুভূতি ‘জাগতিক’ই।
