দুর্নীতি ও জামতলী সম্পর্ক খুবই নিবিড়; যেন বিনিসুতার মালায় গাঁথা। দুর্নীতির কবলে পড়েই আজ পুরুষ্কার থেকে বন্চিত হয়েছে জলপড়ী। জলপড়ী আজ পুরুষ্কার না পাওয়ার সবচেয়ে বড় বাধা হয়েছে পিয়ারপুর জামতলীদের দুর্নীতি। বস্তুত দুর্নীতির শৃঙ্খলে জলপড়ী আজ বন্দি।
কমিটি মঞ্চের গুণিজনদের বক্তব্য অনুযায়ী জলপড়ী আজ জয়ের মালা পাওয়ার যোগ্য ; কিন্তু কিছু দুর্নীতিপরায়ণ মানুষের স্বার্থের কবলে পড়ে জলপড়ী আজ তা থেকে বঞ্চিত , দুর্নীতিপরায়ণদের জন্য দুর্নীতি করা সহজ কিন্তু হাজারো মানুষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় , তাই আজকের নৌকা বাইচ এর হাজারো দর্শক এটাই বলছে যে জলপড়ী আজ অর্ধ নৌকা এগিয়ে বিজয় অর্জন করেছে তার জলন্ত প্রমাণ হলো হাজারো মানুষের চোখ ও কেমেরা বন্দি ভিডিও ফুটেজ, যারা দেখে নাই তাদের কে দেখার জন্য নিচে ভিডিও ফুটেজটি দেওয়া হলো ,অপর দিকে অর্ধ নৌকা পিছিয়ে থেকে হেরেছে জামতলীদের পঙ্খিরাজ,সবার দাবি এটাই কমিটি মঞ্চ থেকে জলপড়ী কে বিজয়ী ঘোষণা করা হোক, আর তা যদি না করা হয় তাহলে বোররচরবাশী আজ এটা বলতে বাধ্য যে কমিটি মঞ্চে সব অযোগ্য ব্যক্তিগন ছিল যাদের থেকে ন্যয় বিচার আশা করা আমাদেরই বোকামি, কেননা যেখানে অযোগ্য ব্যক্তির সমাহার সেখানে কখনো ন্যয় বিচার ও উন্নয়নের পথচলা অব্যাহত থাকতে পারে না।
অযোগ্য ব্যক্তিরা সমজে গুরুত্বপূর্ণ জায়গায় বসে নিজেদের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন না করতে পারায়। এতে সমাজ উন্নয়নের গতি মন্থর হয়ে পড়ে , সমাজের ভিতরে জগরা ফাসাদ সৃষ্টি হয়, বিনোদন এর নাম করে ভেঙে ফেলা হয় হাজারো মানুষের স্বপ্ন ও বিশ্বাস কে, এভাবে আর কতদিন থাকা যায়,তাই বোররচরের নিম্মসতরের মাসুদ সিব্বির ও লোকমান মিয়া থেকে শুরু করে উচ্চ পর্যায়ের আজিজ চেয়ারম্যান, জালাল ও মকবুল হোসেন আন্নেস ও আশরাফ আলীর মত ব্যক্তিবর্গ আজকের চলমান পরিস্থিতি নিয়ে ভাবতে গিয়ে বলেন , সামনে থেকে সঠিক সময়ে দুর্নীতি দমনে আমাদের বড় ভূমিকা পালন করতে হবে এভাবে আর মানুষের স্বপ্ন ও বিশ্বাস নিয়ে খেলা করতে দেওয়া যাবে না । যেভাবেই হোক দুর্নীতির কবলে থেকে বাঁচাতে হবে সমাজ কে ও বাঁচাতে হবে জলপড়ী কে
দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে, তা বলাই বাহুল্য। তবে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বোররচরের প্রতিটি মানুষকে হতে হবে সচেতন। হতে হবে ন্যায়পরায়ণ, সৎ ও দেশপ্রেমিক।
মানুষ তার নিজের অবস্থান থেকে সৎ থাকলে দুর্নীতি বোররচর ও জলপড়ী কে কখনই গ্রাস করতে পারবে না। সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ- প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি বন্ধের কঠোর ব্যবস্থা নিন। দুর্নীতি পুরোপুরি রোধ করা গেলেই বোররচর সত্যিকার অর্থেই হয়ে উঠবে সোনার চর। তবেই সম্ভব হবে দুর্নীতির শৃঙ্খলে বন্দি জলপড়ী কে কড়া মুক্ত করা ।
