![]() |
| নয়া সুশীল : ওয়াইস আল করনি |
তসবিহের দানায় আত্মসাৎকৃত পরোসম্পদের হিসেব কষি।ফুল পবিত্র চরিত্র আমার, আমি ফেরেস্তা সফেদ বেশী। বিচার পাবে হান্ড্রেড পার্সেন্ট জেবে দাও যদি কিছু গুজে,আবুল বেটার পকেট ফাঁকা তাই সইতেই হবে তার মুখ বুজে। দরিদ্রেরে বুকে জড়াই মায়াকান্নায় জল টপটপ চোখে অশ্রু ঝরাই,হাজার বস্তা ত্রাণ থেকে দু’কেজি দিয়ে মাতি ফোটো মহড়ায়।মেঝের নিচে চাল তেলের খনি ক্ষুধিতের হক মারিনে মোটে,কিছু অংশ দান করি তার ঢাক পিটিয়ে মঞ্চে উঠে। যৌতুকের দায়ে ঠেকিয়ে দিলাম সেদিন করিম বেটার বিয়ে,ওসবে আমার লোভ নেই বাপু! তবে ছেলের বিয়েতে মোটা অংকের হাদিয়া নিলাম চেয়ে। বিবর্তিত সভ্যতায় সভ্য আমি এ কালের মহান সুশীল, স্বার্থান্বেষী বলে কেন ডাকো আমায়, কেন সম্বোধো কুশীল?
